মূল লেখা দেখুন

প্রতিদিনের লেনদেন থেকে আয়-ব্যয়ের পরিষ্কার হিসাব

বিক্রি, খরচ, নগদ ও ব্যাংকের লেনদেন গুছিয়ে রাখতে সহায়তা করে। সঠিক তথ্য দেওয়া ও নিয়মিত মিলিয়ে দেখার ভিত্তিতে প্রয়োজনীয় সারাংশ ও রিপোর্ট পাওয়া যায়।

নমুনা ডিজাইন: ল্যাপটপে একটা কাল্পনিক মুদি দোকানের আজকের লেনদেন, হিসাবের খাত আর সংখ্যাহীন নমুনা মাসিক চার্ট; মোবাইলে নতুন খরচ লেখার ফর্ম
নমুনা ডিজাইন: আয়-ব্যয়ের লেনদেন আর মোবাইলে খরচ লেখা (কাল্পনিক দোকান, কোনো সংখ্যা আসল নয়)

এক নজরে

আয়-ব্যয় হিসাবে কী কী থাকছে

আয়-ব্যয় হিসাবসার্ভিসের সারসংক্ষেপ
কী পাবেন
ছোট ব্যবসার জন্য সহজ আয়-ব্যয়ের সফটওয়্যার; ব্রাউজার আর মোবাইলে
লেনদেন
বিক্রি, খরচ, বেতন, ভাড়া আর সাপ্লায়ারের টাকা
খাত
নগদ, ব্যাংক, বিকাশ আর নগদ: কোন খাতে কত আছে
খরচের ধরন
ভাড়া, বিদ্যুৎ, পরিবহন, বেতন; নিজের মতো ধরন
মাসিক রিপোর্ট
মাস শেষে আয়, খরচ আর মোটামুটি লাভের সহজ রিপোর্ট
পাওনা ও দেনা
কার কাছে টাকা পাবেন, কাকে দেবেন
রসিদের ছবি
চাইলে প্রতিটি খরচের সঙ্গে রসিদের ছবি
সৎ কথা
এটা দৈনন্দিন হিসাবের জন্য; ট্যাক্স রিটার্ন বা অডিটের বিকল্প নয়
পেমেন্ট
বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ভিসা/মাস্টারকার্ড
  • কাজ শুরুর আগে ডিজাইন দেখে অনুমোদন দেবেন
  • চুক্তিতে লেখা সময়ে ডেলিভারি
  • প্রতিটা ধাপে আপনার মতামত নিয়ে কাজ

প্রক্রিয়া

কাজটা কীভাবে হয়, এক ছবিতে

৪ ধাপে আপনার আয়-ব্যয় হিসাব: ১. হিসাব বোঝা, ২. খাত ঠিক করা, ৩. বানানো ও পরীক্ষা, ৪. শেখানো ও সাপোর্ট. ফলাফল: প্রতিদিনের হিসাব পরিষ্কার, মাস শেষে লাভ-খরচ জানা, টাকা কোথায় যাচ্ছে বোঝা.

কী / কেন / কিভাবে

তিন কথায় পুরো বিষয়টা

কী এটা

একটা সহজ সফটওয়্যার, যেখানে ব্যবসার প্রতিদিনের আয় আর খরচ লিখে রাখা যায়।

কেন দরকার

খাতায় হিসাব রাখলে মাস শেষে লাভ বোঝা কঠিন। সফটওয়্যারে রিপোর্ট নিজে থেকেই তৈরি হয়।

কিভাবে শুরু করবেন

WhatsApp বা ফর্মে এখন হিসাব কীভাবে রাখেন আর কতজন লিখবেন জানান। আমরা লিখিত পরিকল্পনা আর দাম পাঠাব; আপনি রাজি হলে কাজ শুরু।

প্রশ্নোত্তর

সাধারণ প্রশ্ন

আয়-ব্যয় হিসাব সফটওয়্যারে খরচ কত?

নির্ভর করে কতজন ব্যবহার করবেন, কয়টি শাখা আর কোন কোন রিপোর্ট লাগবে তার ওপর। প্রয়োজন জানালে লিখিত দাম পাঠাই। খরচ জানতে যোগাযোগ করুন।

বিকাশ বা ব্যাংকের লেনদেন কি নিজে থেকে আসবে?

সাধারণত লেনদেন হাতে লিখতে হয়; স্টেটমেন্ট থেকে একসাথে তোলার ব্যবস্থা করা যায়।

এটা দিয়ে কি ট্যাক্স রিটার্ন হবে?

না। এটা দৈনন্দিন হিসাবের জন্য। রিপোর্ট আপনার হিসাবরক্ষককে দিলে তাঁর কাজ সহজ হয়।

তথ্যের মালিক কে?

সব তথ্যের মালিক আপনি। চাইলে যেকোনো সময় Excel বা CSV-তে নামিয়ে নিতে পারবেন।

আমাদের হিসাব জানি না এমন স্টাফও কি লিখতে পারবেন?

হ্যাঁ, স্ক্রিন সহজ আর বাংলায়। চাইলে কে শুধু লিখবেন আর কে রিপোর্ট দেখবেন, আলাদা করা যায়।

Alin Digital-এর সঙ্গে যোগাযোগ করুন

বিস্তারিত জানতে
আমাদের সাথে যোগাযোগ করুন

প্রজেক্ট সম্পর্কে সংক্ষেপে জানান। আপনার বার্তার সঙ্গে এই সেবার নাম স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে, ফলে আমাদের টিম দ্রুত ও সঠিকভাবে উত্তর দিতে পারবে।

ঢাকা অফিস
রোড ১৮, সেক্টর ১০, উত্তরা মডেল টাউন, ঢাকা, বাংলাদেশ (অস্থায়ী অফিস)আমরা স্থায়ী অফিসে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছি। নতুন ঠিকানা পরে জানানো হবে। আসার আগে WhatsApp-এ সময় নিশ্চিত করুন।
WhatsApp: +880 1336-339955
সেবা সংক্রান্ত অনুরোধ

প্রজেক্টের তথ্য দিন

ফর্মটি পূরণ করুন, আমরা পরবর্তী করণীয়সহ উত্তর দেব।